উপকূলে বন্যা মোকাবিলায় ৩২৮০ কোটি টাকার কাজ হচ্ছে

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৫:৪৪ আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৫:৪৪

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, ‘উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবিলায় বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় তিন হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে ১৩৯টি পোল্ডার (বাঁধ সংলগ্ন খাল) তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১০টি পোল্ডার তৈরির কাজ শুরু হয়েছে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বরিশাল সদর উপজেলার চরবারিয়ার লামছড়ি এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে মোট ৩৯টি এবং পর্যায়ক্রমে বাকি পোল্ডারগুলো নির্মাণ করা হলে এই এলাকায় বন্য বা জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি কমে আসবে। একইসঙ্গে উপকূলীয় এলাকার মানুষ উপকৃত হবে।’

এ সময় মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। পরে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদান করা সহায়তার ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চল প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট