‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বিকাল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শিক্ষার্থীর হলের কক্ষে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। ওই নোটে বিভাগের অবহেলার কথা উল্লেখ থাকায় বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় সাভার থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা জেলার পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজ মোহাইমিনুল জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকার বাসিন্দা।

তার অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (০১৭১৪০১২৩১৫) অথবা নিরাপত্তা কর্মকর্তার (০১৭১২৬৭৪৫৫৭) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/আরএইচ/
সম্পর্কিত
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
সর্বশেষ খবর
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
সোহেল আফ্রিদি কোথায়?
সোহেল আফ্রিদি কোথায়?
মায়ের শিফন শাড়িতে মুনমুন, দিদিমার দুলে রাইমা! স্মৃতির সাজে ফিরলেন সুচিত্রা
মায়ের শিফন শাড়িতে মুনমুন, দিদিমার দুলে রাইমা! স্মৃতির সাজে ফিরলেন সুচিত্রা
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট