পুকুরে দেওয়া বিদ্যুতে বাবা-ছেলের মৃত্যু: মামলা ঠেকাতে সমঝোতার চেষ্টা

বগুড়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ২১:০২আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:০৩

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে মাছ চুরি ঠেকাতে পুকুরে দেওয়া বিদ্যুতে জড়িয়ে মাছচাষির প্রতিবেশী বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় শনিবার (২৯ আগস্ট) বিকাল পর্যন্ত মামলা হয়নি। প্রভাবশালীদের চাপে নিহতের স্বজনরা সমঝোতা করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মামলার ব্যাপারে স্বজনদের আগ্রহ দেখা যাচ্ছে না।

অভিযোগে জানা গেছে, শাহীন আলম নামে এক মাছ ব্যবসায়ী তুলাশন গ্রামে সোয়া দুই একর আয়তনের বিরোধপূর্ণ পুকুরে মাছ চাষ করেন। মাঝে মাঝে পুকুর থেকে মাছ চুরি হয়। এ চুরি ঠেকাতে তিনি কাঁটাতারের মাধ্যমে রাতে পুকুরে বিদ্যুৎ দিয়ে রাখেন। গত ২৮ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে একই গ্রামের শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে রাখা নৌকায় উঠতে যায়। তখন তারা বিদ্যুতের ধাক্কায় পুকুর পাড়ে পড়ে যায়। এ দৃশ্য দেখে মোফাজ্জল হোসেন ওই দুই শিশুকে বাঁচাতে ও এর কারণ উদঘাটনে পুকুরের পানিতে নামেন। তখন তিনি বিদ্যুতায়িত হয়ে আর্তনাদ করতে থাকেন। তার চিৎকার শুনে ছেলে শরিফুল ইসলাম ছুটে এসে পুকুরে নেমে বাবাকে উদ্ধারের চেষ্টা করেন। তখন বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই বাবা-ছেলে মর্মান্তিক মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, ‘পুকুরে বিদ্যুৎতায়িত হয়ে মৃত বাবা ও ছেলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে দাফন শেষে মামলার কথা বললেও শনিবার বিকাল পর্যন্ত তারা থানায় আসেননি। অভিযোগ উঠেছে, ওই ঘটনায় জড়িতদের পক্ষে গ্রামের প্রভাবশালীরা তৎপর হয়েছেন। তারা নিহতের পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে এ ব্যাপারে মামলা না করতে উৎসাহ দিয়েছেন। তাই নিহত মোফাজ্জল ও শরিফুলের স্বজনরা মামলা করতে আগ্রহী নন।’

আরও পড়ুন- পুকুরে বিদ্যুৎ, দুই শিশুকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য অনুসরণীয়: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য অনুসরণীয়: রাষ্ট্রপতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?