বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নন: জিএম কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ০০:০৪আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৬:০৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার আদায়ের জন্য স্বাধীনতা চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের একক নেতা নন। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। সবাই তাকে সম্মান করে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনও বঙ্গবন্ধু সম্পর্কে কোনও খারাপ মন্তব্য করেননি।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উপজেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বঙ্গবন্ধুর জীবন দর্শন ও আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে শোক দিবসের আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভায় জিএম কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী শুধু আওয়ামী লীগ একা পালন করতো। আমরা গত বছর সিদ্ধান্ত নিয়েছিলাম বঙ্গবন্ধু সারা বাংলার নেতা। তিনি দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি। তাই বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী জাতীয় পার্টি দলগতভাবে সারাদেশে পালন করবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যর্থ হয়, তবে আগামীতে জাতীয় পার্টি দেশের অগ্রগতির জন্য এককভাবে রাজনীতি করে যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’