খালা বাড়িতে গিয়ে নদীতে ডুবে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে তিন কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত তিন জন সম্পর্কে খালাতো ভাই-বোন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো– গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিসমত বড় বাড়ি গ্রামের অলি উল্লাহর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজপাড়া গ্রামের পশ্চিম প্রান্তে সোনাভরি নদীতে গোসল করতে যায় ওই তিন কিশোর-কিশোরী। সে সময় দিনা নদীতে ডুবে যাওয়ার সময় তাকে তুলতে গিয়ে সিয়াম ডুবে যায়। ডুবন্ত দুজনকে তুলতে হামিম মিয়া এগিয়ে গেলে সেও ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা জাল দিয়ে নিহত তিন কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করে। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত তিন কিশোর-কিশোরীর মধ্যে জিন্নাত ও হামিমের বাবা ঢাকায় থাকেন। তারা আসলে নিহতদের দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের