‘দুই-তিন বছরের মধ্যেই আন্ডারগ্রাউন্ডে যাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন’

মাগুরা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৩




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ব্যাপকভাবে বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে দেশে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নির্বিঘ্নে বিদ্যুৎ সঞ্চালনের জন্য আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এর সমাধান হবে।

মাগুরায় বিদ্যুৎ সরবরাহের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্মার্ট প্রি-পেমেন্ট বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, মাগুরায় ১০ মিনিটের জন্য বিদ্যুৎ গেলেই সাইফুজ্জামান শিখর আমাকে ফোন দেন। এটি একজন এমপির দায়িত্বশীলতার অনন্য দিক।

‘দুই-তিন বছরের মধ্যেই আন্ডারগ্রাউন্ডে যাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন’ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ্ মোহাম্মদ দস্তগীর এনডিসি, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিক উদ্দিন, ওজোপাডিকো’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, মাগুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান