১০ ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

বরিশাল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫০ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:০০

১০ ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

বরিশাল জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় তাদের সরকারি বাসভবনের প্রতিটিতে চার জন করে মোট ৪০ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।

বরিশালের দশ উপজেলা হচ্ছে: বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, মেহেন্দীগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা।

বাকেরগঞ্জের ইউএনও মাধবী রায় বলেন, 'শনিবার ইউএনও অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি থেকে সভা করে আমাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আনসার ব্যাটেলিয়ন থেকে মাসিক বেতনভুক্তদের নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।'

এ ব্যাপারে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমমার হোসেন জানান, জেলার ১০ উপজেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে চার জন করে আনসার মোতায়েন করা হয়েছে। তারা শনিবার দুপুর থেকেই ইউএনওদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। সবসময় দুই জন করে পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা চেষ্টার পর ইউএনও দের নিরাপত্তায় এই ব্যবস্থা গ্রহণ করা হলো।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুধের মধ্যে কখন গুড় দিলে দুধটা ফেটে যাবে না
দুধের মধ্যে কখন গুড় দিলে দুধটা ফেটে যাবে না
ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে
ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’