ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলা: আসাদুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

দিনাজপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮

ঘোড়াঘাটের ইউএনওকে হত্যাচেষ্টা মামলার আসামি আসাদুল হক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার মামলায় প্রধান আসামি আসাদুল ইসলামকে ৭ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেছেন আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৭) মনিরুজ্জামান সরকারের আদালতে তাকে হাজির করা হয়।
দিনাজপুর ডিবি পুলিশের ইমাম জাফর জানান, আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
প্রশ্ন করা হলে তিনি জানান, এটি চুরির মামলায় রিমান্ড নয়। যাবতীয় বিষয় জানার জন্য তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঘোড়াঘাট থানা পুলিশ দিনাজপুরের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে আসাদুল ইসলামকে হস্তান্তর করে।
এছাড়া শনিবার এই মামলার অপর আসামি রংমিস্ত্রি নবিরুল ইসলাম ও সান্টু রায়েরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে নবিরুল ও সান্টু রায়ের রিমান্ড শুরু হয়েছে।
জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁধনকে হেনস্তা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস
বাঁধনকে হেনস্তা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ