বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

আজ (রবিবার) বিকেল পৌনে ছয়টায় তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদনের বিষয়ে তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ‘আমরা সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। আশা করছি প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে এবং আমাদের অবশিষ্ট কম্পিউটারগুলোও উদ্ধার হবে।’

এসময় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়ে বলেন, ‘আমরা আশা করি গণমাধ্যম সবসময় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং প্রকৃত সত্য তুলে ধরবে।’

প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে এবং ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির ঘটনা তদন্তে গত ১০ আগস্ট সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি