অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন, ৮টি ড্রেজার মেশিন ধ্বংস

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১০

কুমিল্লা কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে চর কেটে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে আটটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গোমতী নদীর টিক্কারচর ব্রিজ এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনি রায় জানান, সদর উপজেলার এসিল্যান্ডের (সহকারী কমিশনার-ভূমি) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

সহকারী কমিশনার জানান, নদীর মাঝখান থেকে বালু উত্তোলনের জন্য সরকারিভাবে ইজারা দেওয়া হয়। ব্রিজ এবং সেতুর ৫শ’ মিটার ভেতর থেকে এবং নদীর তীর এবং চর কিংবা পাড় কেটে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। কিন্তু কিছু ব্যক্তি টিক্কার চর ব্রিজের ৫শ’ মিটারের ভেতরে এসে নদীর চর কেটে বালু ও মাটি উত্তোলন করছিল। অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কোনও ব্যক্তিকে পাওয়া যায়নি। খবর পেয়ে তারা পালিয়ে গেছে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম