ছেলে-মেয়ের সম্পর্ক মানতে না পেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২

গোপালগঞ্জ একটি ছেলে ও একটি মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে সংশ্লিষ্ট দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়ার পশ্চিমপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করপাড়ার পশ্চিমপাড়া গ্রামের ছেলে ও মেয়ের মধ্যে সম্পর্ক নিয়ে দু’পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সকালে মেয়েটির বাবা তার স্বজনদের নিয়ে ছেলের বাড়িতে গিয়ে মোবাইলে থাকা তার মেয়ের ছবি মুছে ফেলতে বলেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষ পুনরায় সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় লাঠির আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ নারী-পুরুষ আহত হন।

গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। উভয় পক্ষই থানায় অভিযোগ দাখিল করেছে। এলাকায় পুলিশ পাঠিয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী