মোবাইল আনতে প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিক খুন

পাবনা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৯

হৃদয় মাহমুদ প্রেমিকার কাছে রেখে আসা মোবাইল ফোন আনতে গিয়ে তার স্বজনদের হাতে খুন হয়েছে হৃদয় মাহমুদ (১৮) নামে এক তরুণ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর মতি মোল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে সাঁড়া ঝাউদিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাঁড়া গোপালপুর গ্রামের ইসলাম হোসেনের মেয়ে খাদিজা খাতুনের (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হৃদয়ের। এই সুবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হৃদয় তার প্রেমিকার বাড়িতে গেলে বাড়ির লোকজন টের পেলে সে পালিয়ে চলে যায়। তবে তার মোবাইল ফোনটি প্রেমিকার কাছে রয়ে যায়।
রবিবার দুপুরে মোবাইল ফোনটি আনতে ফের প্রেমিকার বাড়িতে গেলে খাদিজার ভাই আনিছ ও খালাতো ভাই সজিব তাকে মারপিট করে। একপর্যায়ে হৃদয় জ্ঞান হারিয়ে ফেললে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আনিছ ও সজিব। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা জানান, পরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দীন বলেন, খবর পেয়ে ঈশ্বরদী হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের