সুনামগঞ্জের হাওরে দুর্নীতি: সাক্ষীদের জিজ্ঞাসাবাদ দুদকের

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৭

সুনামগঞ্জের হাওরে দুর্নীতি: সাক্ষীদের জিজ্ঞাসাবাদ দুদকের সুনামগঞ্জের হাওর দুর্নীতি মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেট দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুই কর্মকর্তা সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারকে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে জিজ্ঞাসাবাদ করেন।

মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক জানান, দুদক কর্মকর্তারা মামলার তিন জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন।

২০১৭ সালের সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে ৭৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪৮ জন ঠিকাদার ও ১৪ জন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে আসামি করে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দসহ ২৯ জনকে সাক্ষী করা হয়।

উল্লেখ্য ২০১৭ সালের মার্চ মাসের মধ্যভাগ থেকে এপ্রিল মাসের শেষ ভাগে জেলার ছোট-বড় সবকটি হাওরের এক লাখ ৭০ হাজার হেক্টর জমির ফসল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে