সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮

দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা কারাগারের দুই কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলার পঞ্চগড় সদর উপজেলার রজলী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত দুই কারারক্ষী হলেন– মেহেদী হাসান মুন (২২) ও উৎপল চন্দ্র রায় (২২)।  মেহেদী পঞ্চগড় দিনাজপুর জেলার পার্বতীপুর নতুনবাজার সোনাপট্টিী এলাকার আব্দুল মোমিনের ছেলে। উৎপল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে। তারা আটোয়ারী থেকে পঞ্চগড় ফিরছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উৎপলের মোটরসাইকেলে দু্জন আটোয়ারী থেকে পঞ্চগড়ের দিকে ফিরছিলেন। আটোয়ারী-পঞ্চগড় সড়কের মাগুরা ইউনিয়নের রজলীখালপাড়া এলাকায় একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় থানার উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, তাদের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।

কেন নিহত দুজন মোটরসাইকেল নিয়ে বাইরে গেছেন পঞ্চগড় জেলা কারাগারের জেলার সে বিষয়ে কিছু বলতে পারেননি। খোঁজখবর নিয়ে জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে ইয়াবার বড় চালান আটক
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে ইয়াবার বড় চালান আটক
শৈশবের কার্টুন চরিত্রদের দেখা মিলবে ব্যাংককের এই মন্দির
শৈশবের কার্টুন চরিত্রদের দেখা মিলবে ব্যাংককের এই মন্দির
বৃষ্টি-ভ্যাপসা গরমে ছেলেদের ফ্যাশন, থাকবে আরাম ও স্টাইল
বৃষ্টি-ভ্যাপসা গরমে ছেলেদের ফ্যাশন, থাকবে আরাম ও স্টাইল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার