কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুঁটকি ভুনার সহজ রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৩:৫১আপডেট : ২৭ জুন ২০২৫, ১৩:৫১

কাঁঠালের বিচি যেমন খেতে দারুণ সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। কাঁঠালের বিচি দিয়ে রান্না করা যায় হরেক পদ। লইট্টা শুঁটকি রান্না করে ফেলতে পারেন এটি দিয়ে। সহজ এক্তি রেসিপি জেনে নিন। 

দেড়শ গ্রাম শুঁটকি ছোট করে কেটে নিন। মিডিয়ামের নিচে জ্বাল রেখে শুকনা প্যানে টেলে নিন শুঁটকি মাছ। গন্ধ বের করে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর ভালো করে ধুয়ে নিন।

প্যানে তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। পেঁয়াজ নরম হয়ে গেলে আধা চা চামচ রসুন বাতা, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও লবণ দিয়ে নাড়ুন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে শুঁটকি মাছের টুকরা ও কাঁঠালের বিচি দিয়ে নাড়ুন। নেড়েচেড়ে কিছুটা পানি যোগ করুন। খুব বেশি পানি দেবেন না। এতে সবকিছু গলে যেতে পারে। পানি কিছুটা টেনে আসলে ২ টেবিল চামচ রসুন কুচি দিয়ে ঢেকে দিন। ভুনা হয়ে আসা পর্যন্ত নেড়ে রান্না করুন। নামানোর আগে কাঁচা মরিচ দিয়ে দিন। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি