মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪

মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু টাঙ্গাইলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেলটিয়াবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র থেকে তার লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তোফাজ্জল জেলার গোপালপুর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে।

নিহতের পরিবারের দাবি, তোফাজ্জলকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপরদিকে চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের দাবি, মানসিক সমস্যা থাকায় তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের ভাই মো. উজ্জ্বল বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর তোফাজ্জলকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। তাকে সেখানকার দায়িত্বরত ব্যক্তিরা শারীরিক নির্যাতন করেছে। তাকে নির্যাতন না করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। বুধবার সকালে মোবাইল ফোনে খবর আসে তোফাজ্জলের অবস্থা ভালো নয়। পরে আমরা গিয়ে দেখি সে মারা গেছে।’

বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মজিবুর রহমান তপন বলেন, ‘তোফাজ্জল বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ফাঁসিতে ঝুলেই তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের