আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজে স্থবিরতা দূরের সমন্বয় সভায় হুইপের ক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৯

জয়পুরহাট জেলার আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজে স্থবিরতা দূর করার জন্য আয়োজিত সমন্বয় সভায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজে স্থবিরতা দূর করার জন্য আয়োজিত এক সমন্বয় সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম। সভায় জয়পুরহাটের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের স্থবিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এ সময় তিনি বলেন, ‘জয়পুরহাট-বগুড়া মহাসড়কের জয়পুরহাট-মোকামতলা অংশের উন্নয়ন কাজ দীর্ঘদিন থেকে বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। বার বার তাগাদা দেওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন কাজের গতি না বাড়িয়ে ১৮ মাসের কাজ ৩২ মাস ধরে ফেলে রেখেছেন। ৩২ মাসে কাজের অগ্রগতি মাত্র ১৫ শতাংশ।’ তিনি বলেন, উন্নয়নের জন্য জেলার বিভিন্ন সড়ক অকেজো করে মাসের পর মাস ফেলে রাখায় এলাকাবাসী গালমন্দ করেন সরকারকে, গালমন্দ করেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের। অথচ এসবের দায় ঠিকাদারসহ সড়ক ও জনপথ বিভাগের।

তিনি দ্রুত কাজ শেষ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সমন্বয় সভায় সওজের বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু এহতেশাম রাশেদ, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলাম, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনিসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম