কাশিমপুর কারাগারে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৫

কাশিমপুর কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি মোসলেম প্রধানের (৬৮) মৃত্যু হয়েছে। মোসলেম প্রধান কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি এলাকার মৃত লাবু শেখের ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ওই আসামির মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, আসামি মোসলেম প্রধান কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোসলেম প্রধানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোসলেম প্রধান মানবতাবিরোধী মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরেই তিনি নানান রোগে ভুগছিলেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোজাহিদুল ইসলাম জানান, সকালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোসলেম প্রধানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের