বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪




কুমিল্লা কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মা-মেয়ে মোটরসাইকেল চালক এরশাদ ভূইয়ার স্ত্রী ও কন্যা। বাসের ধাক্কায় তিনিও আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি কুমিল্লা-সিলেট মহাসড়কের রেশম বোর্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মা-মেয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইছা গ্রামের এরশাদ ভুইয়ার স্ত্রী কুলসুম আক্তার (৩৬) ও কন্যা শাহিনুর আক্তার (৩)।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, এরশাদ ভূইয়া তার মোটরসাইকেলের পেছনে বসিয়ে স্ত্রী ও কন্যাকে ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লায় নিয়ে যাচ্ছিলেন। ময়নামতি রেশম বোর্ডের সামনে আসলে নিউ জনতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এসময় মা-মেয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হয় মোটরসাইকেল চালক এরশাদ ভূইয়া। তাকে উদ্ধার করে স্থানীয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিউ জনতা পরিবহনের ওই বাসটিকে চালকসহ আটক করা সম্ভব হয়নি। নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি