নামের আগে ডাক্তার লাগিয়ে প্রতারণা

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ২০:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪

নামের আগে ডাক্তার লাগিয়ে প্রতারণা পেশায় চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এই জরিমানা করেন।

ভুয়া ডাক্তার একই উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্দি গ্রামের মৃত আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে।

বিকাল সাড়ে পাঁচটার দিকে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মো. গিয়াস উদ্দিন ভূইয়া নামের ওই পল্লী চিকিৎসককে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় জরিমানা ও সাজা দেওয়া হয়। পরে আসামি জরিমানার টাকা তাৎক্ষণিক প্রদান করায় কারাদণ্ড মওকুফ এবং তার মেডিক্যাল প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি