মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৭

মাজেদা বেগম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগমের (৮৫) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া  গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজ পড়ান মাওলানা সুলতান আহমেদ।

জানাজায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।   

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজায় অংশ নেন এলাকাবাসী।      

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম মারা যান। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক ও মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন- 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম