গৃহকর্মীকে ধর্ষণের মামলায় স্কুলশিক্ষক কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ২২:২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০৩

 

 

গাইবান্ধা জেলা গাইবান্ধা শহরের থানাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউনুস আলী গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল রহমান শফিক জানান, ১৫ বছরের এক কিশোরী স্কুলশিক্ষক ইউনুস আলীর বাসায় গৃহকর্মীর কাজ করতো। ওই শিক্ষক কিশোরীকে তিন মাস ধরে ধর্ষণ করে আসছে। বিষয়টি কাউকে না জানাতে ধর্মগ্রন্থ ছুঁয়ে কিশোরীকে শপথও করান অভিযুক্ত শিক্ষক। কিন্তু ইউনুস আলীর স্ত্রী ঘটনা জানতে পেরে গৃহকর্মী ওই কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে বাড়িতে গিয়ে কিশোরী তার পরিবারকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় গত ৯ জুন কিশোরীর দাদি মালেকা বেগম বাদী হয়ে ইউনুস আলীর বিরুদ্ধে সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ইউনুস আলী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ইউনুস আলী। পরে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যার দিকে তাকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি