স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: ধর্ষক ও তার মা বাবাসহ গ্রাম্য মাতব্বর গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:১৯

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি আবাসন প্রকল্পে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক রাজিব রবিদাসকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে। সেই সঙ্গে এ ঘটনায় বিচারের নামে সময়ক্ষেপণ ও পুলিশকে জানাতে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মাতব্বরসহ ধর্ষকের মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ঘিওর উপজেলার নিন্দাপাড়া আবাসন কেন্দ্রের বাসিন্দা ও অভিযুক্ত রাজিব রবিদাসের বাবা আবু রবিদাস (৪৫), মা  জোসনা রানী দাস (৩৬) ও একই উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের মাতব্বর মো. তামেশ খান (৭৫)।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, বাড়িতে খাবারের পানি শেষ হয়ে যাওয়ায় বুধবার বিকেলে ওই কিশোরী বাড়ির অদূরে একটি টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় রাজিব রবিদাস তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন হাতেনাতে রাজিবকে ধরে ফেলে।

তবে নির্যাতনের শিকার পরিবারটিকে পুলিশের সহায়তা নিতে বাধা দিয়ে ঘটনাটি কাউকে না জানানো এবং মীমাংসা করার জন্য দুই দফায় সময় নেন স্থানীয় মাতব্বর তামেশ খান। তবে মীমাংসার ধরনে সন্তুষ্ট না হয়ে পুলিশকে মোবাইল ফোনে ঘটনা খুলে বলেন ভুক্তভোগীরা।

সোমবার রাতে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেলে রাজিবসহ ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে রাজিব রবিদাসকে প্রধান আসামি ও ঘটনা মীমাংসার চেষ্টায় অভিযুক্তের বাবা, মা ও মাতব্বরকে আসামি করে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে ও ম্যাজিস্ট্রেট কোর্টে ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের