ওজন বাড়াতে ও সতেজ রাখতে চিংড়িতে জেলি!

কুমিল্লা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

ওজন বাড়াতে ও সতেজ রাখতে চিংড়িতে জেলি! ওজন বাড়াতে ও সতেজ রাখতে চিংড়ি মাছে মেশানো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক জেলি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এমন মাছ জব্দ করেছে। এ সময় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মাছ ব্যবসায়ীদের জরিমানা ও মাছগুলো ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ ও টমসমব্রিজ বাজারে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছে রাসায়নিক জেলি পাওয়া যায়। এসব জেলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাছ ব্যবসায়ীরা দীর্ঘদিন মাছকে সতেজ রাখতে ও ওজন বাড়ানোর জন্য জেলি ব্যবহার করে আসছিলো। এ অপরাধে মাছ ব্যবসায়ীদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলি মেশানো সাড়ে আট কেজি চিংড়ি মাছ বাজার কমিটির নেতা ও জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এদিকে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ফ্রিজে পচা খাবার রাখার দায়ে বধূয়া ফুড ভিলেজকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। অভিযানের সময় দোকানিদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য না মেশানো, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনসহ সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করার পরামর্শ দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা