মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৭ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৯

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা করছেন পৌরমেয়র মো. ফজলুর রহমান।  
মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা বোর্ডরুমে স্বাস্থ্যবিধি মেনে এ বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মো. ফজলুর রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ ৪১৮ টাকা ঋণ থাকা অবস্থায় তিনি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি তা পরিশোধ করছেন। এসময় তিনি মৌলভীবাজার পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার পৌরসভার সচিব মো. ইসহাক ভুইয়া। উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, মনবীর রায় মঞ্জু, ফয়ছল আহমদ, আছাদ হোসেন মক্কু, নাহিদ আহমদ, আনিছুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলর শ্যামলী পুরকায়স্তসহ পৌর কর্মকর্তারা।

এছাড়াও জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা বিলম্বের কারণ হিসেবে মেয়র বলেন, করোনার প্রার্দুভাবে বাজেট ঘোষণা করতে বিলম্ব হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এ কারণে চলমান বাজেট সীমিত করা হয়েছে বলেও তিনি জানান।

মেয়র আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, মৌলভীবাজার শহরের সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প কাজ চলমান রয়েছে, আরও কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। বেরি লেক, কুদালিছড়া, কয়েকটি পুকুর ও দিঘির সৌন্দর্যবর্ধন, নারী ও পুরুষদের বিনোদনের জন্য পৃথক বসার স্থান ও পায়ে হাঁটার জন্য ফুটপাত নির্মাণ, ফুলবাগান করা, ড্রেন সংস্কার ও নির্মাণসহ নানা দৃশ্যমান উন্নয়ন কাজ চলমান ও পরিকল্পনাধীন রয়েছে বলে এ সময়ে জানান তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সফরের সমাপ্তি দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
শাশুড়িকে সম্মান জানাতে অস্বীকৃতি, চড় দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে
শাশুড়িকে সম্মান জানাতে অস্বীকৃতি, চড় দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা