শাশুড়িকে সম্মান জানাতে অস্বীকৃতি, চড় দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে

রংপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় দেওয়ায় বাবার বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)। তিনি ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, তিন মাস আগে বিয়ে করেন হাসানুর রহমান। বিয়ের পর তিনি কোনও কাজকর্ম না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। ফলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের সম্পর্কে টানাপোড়েন চলছিল।

শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। তবে জামাই হাসানুর তাদের ঘরে বসতে কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে পারিবারিক বাগবিতণ্ডা শুরু হলে বাবা মহুবার রহমান ছেলেকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে নিয়ে ভাত খেতে।

হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে মহুবার রহমান ক্ষুব্ধ হয়ে তাকে একটি চড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ার ঘটনা মেনে নিতে না পেরে হাসানুর ঘরে থাকা একটি ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা মহুবার রহমানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত হাসানুর এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, হাসানুর দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকসেবী এবং এলাকাতেও তার আচরণ উচ্ছৃঙ্খল।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর পলাতক রয়েছে এবং তাকে আটকে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
আতঙ্কে মোবাইল বন্ধ রেখেছেন অপ্রতিমের মা, থানায় বাবার জিডি
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
সর্বশেষ খবর
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
এমবাপ্পের গোলে জয় পেলো জিদানের ফ্রান্স 
এমবাপ্পের গোলে জয় পেলো জিদানের ফ্রান্স 
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ