বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির

বিনোদন ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

বিগ বস বাংলার ঘরে রাজবীরের প্রবেশের পর থেকেই একের পর এক ঘটনায় সরগরম পরিস্থিতি। অল্প সময়ের মধ্যেই ঘরের অন্যতম আলোচিত প্রতিযোগী হয়ে উঠেছেন তিনি। এবার তার বিরুদ্ধে ব্যাড টাচ’-এর অভিযোগ উঠেছে। সোনামণি রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, রাজবীর তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। সোনামণির এই অভিযোগে ঘরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তবে রাজবীরও বিষয়টি মেনে নেননি। সোনামণির অভিযোগের পালটা জবাব দিয়ে তিনি দাবি করেন, সোনামণি ফের ‘ভিক্টিম কার্ড’ খেলছেন। এমনকী, মহিলা হওয়ার সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

রাজবীরের এ মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীপেন্দুকেও তার দিকে এগিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে, রাজবীরের সমর্থনে সরব হন নন্দিনী। ফলে মুহূর্তের মধ্যে বিগ বসের ঘর দুই শিবিরে ভাগ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

/এনআই/আইএএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী