পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫

বিদ্যুৎস্পৃষ্ট

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের শাহজাহানের ছেলে।

পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম জানান, বুধবার রাতে ঝড় বৃষ্টির কারণে নিরাপত্তার জন্য উজ্জ্বল টিভি থেকে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। আজকে টেলিভিশনের ডিস লাইনের সংযোগ দিতে যায়। সে সময় ডিস লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহম্মেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল নামে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের