শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম

বরগুনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ১ হাজার ৪০০ মানুষ হত্যা করে স্বৈরাচারী সরকার গঠন করে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এ দেশ ছেড়ে পালিয়েছেন। আর কখনোই তিনি দেশে ফিরতে পারবেন না। তার মৃত্যু এ দেশে হবে না, এমনকি তার লাশও এ দেশে কবর হবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এই কর্মসূচিতে সারজিস আলম ছাড়াও অংশ নেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা। বেলা ১টার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান তারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সরজিস বলেন, অপরাধীদের পদ দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। একইসঙ্গে অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলায় বিএনপির কোনও ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে হামলায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ চান তিনি।

সরজিস বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট শুধু সরকারি অব্যবস্থাপনার ফল। তরুণের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে সরকার জুলাই সনদ নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত এই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারও মেয়াদ শেষ করতে পারবে না।

/আরকে/
সম্পর্কিত
শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই: ডা. জাহেদ
আ. লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বছরপূর্তিতে এনসিপির আলোচনা সভা কাল
সর্বশেষ খবর
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক