দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় মঞ্জুরুল ইসলাম নামে এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর রিমান্ডের আদেশ দেন। 

শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়। সে সময় স্থানীয়দের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। 

গুলিবিদ্ধ আসলামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। 

এই ঘটনায় কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে মঞ্জুরুলকে রবিবার কারাগারে পাঠানো হয়। 

ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার। 

এদিন শুনানিকালে মঞ্জুরুলকে আদালতে হাজির করা হয়। তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়। তদন্ত কর্মকর্তা রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

আসামির পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কিনা জানতে চান বিচারক। তখন মঞ্জুরুল বিচারককে বলেন, “আমি আর জসীম মহাখালী এলাকায় বাস করি। অনেক আগে তার সঙ্গে আমার মোটরসাইকেল নিয়ে ঝামেলা হয়। সে আমার মোটরসাইকেল নিয়ে যায়। আমি তার কাছে মোটরসাইকেলের দাম ৭০ হাজার টাকা চাই। এটা নিয়ে ওর সঙ্গে দ্বন্দ্ব শুরু। এটা এলাকার সবাই জানে।” 

তিনি বলেন, “আমি গুলি করি নাই। গুলি করছে জসীম। জসীম জুরাইনে কালা মীরের ডান হাত। আমার কাছে কিছু পায় নাই। আমার স্ত্রী আর মেয়ের ছবি দেখিয়ে আমাকে জিম্মি করে  নিয়ে আসছে। সিএনজিতে করে মহাখালী থেকে নিয়ে আসে। জসীম বলছে, না গেলে ওদের (স্ত্রী-মেয়ের) ক্ষতি করবে, মেরে  ফেলবে। আমাকে বাধ্য করছে নিয়ে আসতে। আমি কিছু করিনি। লোকজন আমাকে মারধর করে কী করেছে দেখেন।” 

রিমান্ড না দেওয়ার আকুতি জানিয়ে মঞ্জুরুল বলেন, “আমার অবস্থা খুব খারাপ। রিমান্ড দিলে কিছু দিন পর দেন। যা সত্য তাই বলবো। এখন রিমান্ডে দিলে মারাও যেতে পারি। আমার মাথা কাজ করছে না। আমার মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আর ওদের কথা না শুনলে আমার স্ত্রী-মেয়েকে মেরে ফেলতো। আমি ছাড়া ওদের আর কেউ নাই। আপনি (বিচারক) যা বলবেন, তাই করবো। দুইদিন আগে পরে মারা যাবো। মানসিক চাপে আছি রিমান্ড দিয়েন না।” 

পরে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয়। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ