নাতনি বিয়ে দিতে গিয়ে দাদা জেলে

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৯

বাল্য বিয়ের খবর শুনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনির বাল্যবিয়ে আয়োজনের দায়ে তার দাদা মোতালিব মণ্ডলকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম সোহেল মারুফ এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত মোতালিব মণ্ডল ভেড়ামারায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ফারাকপুর এলাকার মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে।  বাল্য বিয়ের খবর শুনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইউএনও সোহেল মারুফ জানান, ফারাকপুর এলাকার আবুল কালাম আজাদের মেয়ের (১৬) বাল্যবিয়ের আয়োজন করে তার দাদা মোতালিব। খবর পেয়ে সেখানে গিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কনেকে বাড়িতে রাখা ও বিয়েতে সার্বিকভাবে সহযোগিতা করার দায়ে কনের চাচাতো ভাই রায়হানকে (২২) একই আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকরা মুচলেকা দিয়ে কনেকে নিয়ে যান।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম