পূজার পোশাক পছন্দ না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

নড়াইল

নড়াইলে পূজার পোশাক পছন্দ না হওয়ায় মিতু দাস (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিতু সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুড়িয়া গ্রামের রতন দাসের মেয়ে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিতুর জন্য তার বাবা একটি থ্রি-পিস কিনে আনেন। থ্রি-পিসের জামার কাপড়ের একটি অংশে সামান্য কাটা

থাকায় মিতু সেটি অপছন্দ করে। শুক্রবার বাজার থেকে ওই থ্রি-পিসটি পাল্টিয়ে অন্য মডেলের একটি থ্রি-পিস এনে দেওয়া হয়। তবে পাল্টে আনা থ্রি-পিসটি অন্য মডেলের হওয়ায় মিতু নতুন করে বায়না ধরে। এতে তার পিতা রেগে গিয়ে তাকে বকাবকি করলে সে ঘরে আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মিতুকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের