মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সকল কার্যক্রম স্থগিত

চাঁদপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৮

চাঁদপুর

মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সকল কার্যক্রম স্থগিত করেছে জেলা যুবলীগ। শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা যুবলীগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া।

এছাড়া একদিন আগে ঘোষিত ৬টি ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে।

যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগ কেন্দ্র ও জেলা যুবলীগের সমন্বয় ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে ৬টি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই ৬টি ইউনিয়ন কমিটি বাতিল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্ববায়ক ও যুগ্ম আহ্বায়ককে কারণসহ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করেন জেলা যুবলীগের এই নেতা।

এছাড়াও উপজেলার প্রত্যেক ইউনিয়ন যুবলীগের প্রার্থীদেরকে আগামী ৩ দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ জেলা যুবলীগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক স্বাক্ষরিত উপজেলা ৬টি ইউনিয়নে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের