জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৯

পটুয়াখালী সংবাদদাতা
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৯আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৩৫

সংঘর্ষে আহত নারী পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের নারী সদস্যসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন ফোরকান মুন্সি(৭০), শাহিন(১৮), বশির (৩৪), জসিম(৩০), তারাভানূ (৪০), আব্দুল মুন্সি(৬০), আমেনা(৬৫), জরিনা(৫০)। আহত সবাইকে ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় জমির বিরোধ মীমাংসার শালিস বৈঠক চলাকালে দুই চাচাতো ভাই ফোরকান মুন্সি ও বারেক চৌকিদারের পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চার নারীসহ উভয়পক্ষের ৯ জন আহত হন। আহত সবাইকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’