প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়দানকারী যুবক আটক

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়দানকারী যুবক আটক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএসও পরিচয়দানকারী হোসেন আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে আটক করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে তাকে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটক হোসেন আলী মাগুরার শালিখা উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মুন্সীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলী হোসেন প্রধানমন্ত্রীর পিএসও-১ সালাউদ্দিন আহম্মেদের পরিচয় দিয়ে যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা নেন। চক্রটি প্রধানমন্ত্রীর দফতরের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে চক্রের সদস্য হোসেন আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইলফোন সেট জব্দ করা হয়।

যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম