৪০ গৃহহীন পরিবারের নতুন জীবন

মাজহারুল হক লিপু, মাগুরা
৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

 

৪০ গৃহহীন পরিবারের নতুন জীবন

মাগুরায় ৪০টি গৃহহীন পরিবারের চোখে আজ নতুন স্বপ্ন। গুচ্ছ গ্রাম ‘গ্রিনসিটি’ তাদের দিয়েছে নতুন জীবন। জাতীয় পতাকার রঙের আদলে সুবজ ও লাল রঙের ঘরগুলো এখন তাদের নিজের ঘর। নিজস্ব ঘর না থাকায় তারা এতো দিন কেউ বাবার বাড়িতে, কেউ ভাড়া করা বস্তিতে, কেউ বা অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। সরকারিভাবে প্রাপ্ত এই আশ্রয়ন প্রকল্পের দুই কক্ষের বাড়ি শুধু তাদের মাথা গোঁজার ঠাঁই দেবে না, তাদের কর্মসংস্থানের জন্যও রয়েছে প্রশিক্ষণসহ নানা প্রকল্প।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ একর ২০ শতাংশ জমিতে ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪০টি দুই কক্ষ বিশিষ্ট ঘরের এই গ্রিনসিটিতে ৪০টি গৃহহীন ভূমিহীন পরিবার ঠাঁই পেয়েছেন। এসব পরিবারের অধিকাংশই নারী। অধিকাংশই স্বামী পরিত্যক্ত ও বিধবা। এখানে রয়েছে একটি মিলনায়তন। যেখানে নিয়মিতভাবে পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

গ্রিন সিটিতে ঠাঁই পাওয়া সখিনা খাতুন বলেন, 'অন্যের বাড়িতি কাজ কইরে জীবন কাটাই। নিজির ঘর হবে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। খুব ভালো লাগতিছে।'

অপর গৃহহীন জাহেদা বেগম বলেন, 'আমি কোনদিন ভাবিনি নিজির এট্টা বাড়ি হবে। যারা এরম এটটা ব্যবস্থা কইরে দিলো তাগের জন্যি অনেক দোয়া।'

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে গুচ্ছগ্রাম দ্বিতীয় প্রকল্পের আওতায় এই গ্রিনসিটি স্থাপিত হয়েছে। তবে অন্যান্য গুচ্ছগ্রাম থেকে এটির নকশা, স্থাপনা ও কার্যক্রমে ভিন্নতা আনা হয়েছে। এর আগে মাগুরা সদরের জগদলে ১৫টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের জন্যে স্থাপিত হয়েছে পিংক ভিলেজ। যেটি সারা দেশে এখন অনন্য মডেল। একইভাবে এই গ্রিনসিটি অনুকরণীয় একটি কাজ হিসাবে চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে।

 

/এএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি