ঝিনাইদহে বিষমুক্ত সবজির বাজার চালু

ঝিনাইদহ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৮:১৩আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:১৭

ঝিনাইদহে বিষমুক্ত সবজির বাজার চালু

কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও ভোক্তাদের নিরাপদ, বিষমুক্ত সবজি সরবরাহ করতে ঝিনাইদহে লোকজ বাজারের আউটলেট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শহরের পুরাতন হাটখোলায় আউলেটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, জেলা ছাত্র লীগের সভাপতি রানা হামিদ, স্বাধীন কৃষক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি খুরশীদ আলম রুবায়েত, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক ডা. মসিউর রহমান, লোকজ বাজারের সমন্বয়কারী আসির আহনাফ, উন্নয়ন ধারার রুবেল আলী, কৃষ্ণদাস সাহা, মীর হুমায়ুন কবীর, তানভীর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, উন্নয়ন ধারা ও স্বাধীন কৃষক সংগঠন নামের ২ সংগঠন তাদের প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজি এখানে বাজারমূল্যেই বিক্রি করবেন। জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি ছাড়াও এখানে পাওয়া যাবে হাতে ভাজা খই, মুড়ি, সেমাই, ডাল, ঘানিতে ভাঙা সরিষার তেল, গরুর খাটি দুধসহ নানা উপকরণ। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলবে বেচা-কেনা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম