নীলফামারীতে কাঁচা মরিচ কেজিতে বেড়েছে ৪০ টাকা

নীলফামারী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২০:২৬আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৩০





কাঁচা মরিচ নীলফামারীতে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। গত মঙ্গলবার (৬ অক্টোবর) পাইকারি বাজারে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার (৭ অক্টোবর) তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। এদিকে, খুচরা বাজারে মরিচ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে।

জেলা শহরের কিচেন মার্কেটের পাইকারি ব্যবসায়ী জামাল ভান্ডারি ও রুহুল আমিন বলেন, একদিন আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি দরে। সেখানে আজ কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা। এক দিনের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভোক্তারা। চড়া দামের এই বাজারে সবজিসহ পেঁয়াজ, আদা, রসুন ও শুকনা মরিচের বিক্রিও কমেছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানে মরিচসহ সবজির দাম বেড়েছে চারগুন। পাইকারি দোকানে প্রকারভেদে প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর খুচরা দোকানে বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা দরে।

ওই বাজারের পাইকারি ব্যবসায়ী অন্তর মিয়া বলেন, বুধবার প্রতিমণ মরিচ কেনা পড়েছে ৬ হাজার ৮৫০ থেকে ৬ হাজার ৯০০ টাকা।

তিনি বলেন, কাঁচা মরিচসহ যে কোনও পণ্য প্রতিদিন মোকাম থেকে কিনে এনে বিক্রি করতে হয়। মরিচ পচনশীল হওয়ায় আড়তের দামের চেয়ে সামান্য লাভ করে দ্রুত বিক্রি করতে হয়। এভাবে খুচরা বাজারের ব্যবসায়ীরা ও গ্রাহকের মাঝে বিক্রি করেন। গতকালের তুলনায় আজ বুধবার পাইকারি প্রতি কেজি মরিচ চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

খুচরা ব্যবসায়ী বুলমিয়া ও ইলিয়াস আলী বলেন, গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ দরে বিক্রি করলেও আজ আমদানি কম হওয়ায় তা ২০০-২২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। কারণ স্থানীয়ভাবে মরিচের উৎপাদন বন্ধ। ভারতীয় ও মোকাম থেকে মরিচের সরবরাহ কম। তাই চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

আমরা আমদানিকৃত মরিচের ওপর নির্ভরশীল। করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে মানুষ এখন কর্মহীন। ওইসব কাঁচাপণ্য আমাদের হাতে কেটে খুচরা বিক্রি করতে হয়। দোকানের কিনা মরিচ বিক্রি না হলে পুরো লোকসান গুনতে হবে।

নীলফামারীতে কাঁচা মরিচ কেজিতে বেড়েছে ৪০ টাকা জেলা শহরের বড় বাজার ট্রাফিক মোড়ের জুতার কারিগর (মুচি) পতিরাম রায় বলেন, গতকাল খুচরা বাজারে প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকা আর আজ ওই মরিচ সকালে কিনতে হলো ২০০ থেকে ২২০ টাকা। আমাদের দৈনিক আয়ের ওপর বাজার করতে হয়। তাছাড়া ঝড়-বৃষ্টি হলে দোকান বন্ধ থাকে। আর দোকান বন্ধ হলে কপালে বাজার জোটে না। বাড়তি দাম দিয়ে মরিচ কেনায় সমস্যায় পড়তে হচ্ছে। বাজারের দোকানিরা যা খুশি তাই নিচ্ছে। দেখার কেউ নেই।

একই মোড়ের কারিগর অমল রায় বলেন, বর্ষার অছিলা আর ভারত থেকে আদা, রসুন, পেঁয়াজ ও মরিচ না আসার অজুহাতে সবজির বাজারে নাভিশ্বাস হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষের।

এদিকে, এক দিনের ব্যবধানে খুচরা বাজারে আদা (পুরাতন) ৫০ টাকা বেড়ে ৩১০ টাকা, প্রকারভেদে আলু কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকা। কচুর বই ১০ টাকা বেড়ে ৩৫, পটল ২০ টাকা বেড়ে ৭০, বরবটি ৪৫ টাকা থেকে বেড়ে ৭০, ঝিঙ্গা কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫, ঢেঁড়শ ১০ টাকা বেড়ে ৬০, বেগুন ১২ টাকা বেড়ে ৬০, চিচিঙ্গা ১০ টাকা বেড়ে ৫৫, করলা প্রতিকেজিতে ১৫ টাকা বেড়ে ৭০ টাকা।

শুকনা মরিচ ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩১০ টাকা, শসা কেজিতে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা, লেবু হালিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা, লাউ প্রতি পিস ৩৫, কাঁচকলা প্রতি হালি ২৫, পেঁপে কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ ও আকার ভেদে কুমড়া প্রতি পিস ৫৫ থেকে ৬০ টাকা।

জেলা প্রশাসনের মাকেটিং কর্মকর্তা এরশাদ আলম খান বলেন, আমরা নিয়মিত জেলা শহরসহ উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং করছি। এবারে বন্যার পর টানা বৃষ্টির কারণে মোকাম থেকে খুচরা বাজারে মরিচের আমাদানি কম হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী ওই সুযোগকে কাজে লাগিয়ে গ্রাহকদের থেকে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে। কাঁচা মরিচসহ সবজির বাজার ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন নতুন সবজি বাজার উঠাও শুরু হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী