বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন মামলার আসামি আবুল কালাম আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২১:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:৫১





আবুল কালাম নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনার অন্যতম আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লার দাউদকান্দির মারুকা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি বলেন, গ্রেফতার আবুল কালাম ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি এবং চিহ্নিত সন্ত্রসী দেলোয়ার বাহিনীর অন্যতম সদস্য। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম জানায়, গত ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের পরিকল্পনায় সেসহ অন্যান্যরা গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে নির্যাতন করে এবং ঘটনার ভিডিও ধারণ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর অন্য একটি সূত্র জানায়, ওই নারীকে ধর্ষণের পর বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের আগে তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এদিকে মানবাধিকার কমিশনের জিজ্ঞাসাবাদে নির্যাতনের শিকার ওই নারী জানান, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার একবার নৌকায় নিয়ে এবং আরেকবার বাড়িতে এসে ধর্ষণ করে। বাড়িতে এসে তার সহযোগী আবুল কালামও ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় দেলোয়ার হোসেন ও কালামকে আসামি করা হয়। বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ মামরা দায়ের সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জের বিবস্ত্র করে এক নারীকে যৌন নির্যাতন ও তারি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়। মামলার দুই আসামি স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ এবং তার স্বীকারোক্তি মোতাবেক রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার পুলিশ ফাঁড়ির গলি থেকে নির্যাতন মামলার সহযোগী আসামি বাদলকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা। অস্ত্র মামলায় দেলোয়ার পুলিশের রিমান্ডে রয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এতে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ পাঁচ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার ৩২ দিন পর গত ৪ অক্টোবর (রবিবার) দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল করা হয়। ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে দেখা যায়, নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিয়ে বিবস্ত্র করে তাকে কিছু বলতে থাকে। ওই নারী নিজেকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালান এবং হামলাকারীদের ‘বাবা’ বলেও ডাকেন। এক পর্যায়ে তাদের পায়েও ধরেন। কিন্তু তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং হামলাকারীদের একজন তার মুখমণ্ডলে লাথি মারে ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। এরপর একটা লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকে। এ সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ‘ফেসবুক’ ‘ফেসবুক’ বলে চেঁচায় তাদের মধ্যে আরেকজন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি