মেয়েকে নির্যাতন ও বৃদ্ধ বাবাকে পেটানোর মামলায় শামীম গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৭:১৬আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৮:১৬

মেয়েকে নির্যাতন ও বৃদ্ধ বাবাকে পেটানোর মামলায় শামীম গ্রেফতার মেয়েকে অপহরণ ও আটকে রেখে নির্যাতন ও জগন্নাথপুরে বৃদ্ধ বাবাকে পেটানোর মামলার প্রধান আসামি শামীম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্তের পর বিকালে জগন্নাথপুর থানার পুলিশ ও জেলা ডিবির একটি দল তাকে আটক করে।

শামীম আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলো। জগন্নাথপুর থানার ওসি মো ইখতিয়ার উদ্দিন চৌধুরি বিষয়টি নিশ্চিত করেন।

মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত করা হয় উল্লেখ্য, উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতদাগাও গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে শামীম মিয়া স্বামী পরিত্যক্ত তরুণীর বাবাকে আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে। মেয়েটিকে গত ৩০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকার একটি বাসা থেকে উঠিয়ে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে মঙ্গলবার মেয়েটিকে নবীগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। ওই দিন রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মামলার আসামি লিটন মিয়া, আকাই মিয়া, আলাল মিয়া, আলম মিয়া ও দিলাক মিয়াকে আটক করে এবং দুপুরে কাজল মিয়াসহ পাঁচ জনকে আটক করে পুলিশ। মূল আসামি শামীম পলাতক ছিল।

আরও পড়ুন:

নিখোঁজ মেয়ের কথা জানতে চাওয়ায় বাবাকে রড দিয়ে পেটালো দুর্বৃত্ত
মেয়েকে নির্যাতন ও বাবাকে পেটানো আসামিরা কারাগারে

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে