বড়লেখা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে: পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ০৫:১১আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৬:০৮

ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা গাড়ি হস্তান্তর করছেন পরিবেশ মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাকে শিগগিরই মাদকমুক্ত ঘোষণা করা হবে।’ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোড়গোঁড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মাদক গ্রহণ ও উশৃঙ্খল আচরণসহ সব সমাজবিরোধী কার্যক্রম থেকে যুবসমাজকে বিরত রাখতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী এ সময় জেলা পুলিশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘পুলিশের কার্যক্রম সহজ করতে উপজেলার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিস ভবন পাকাকরণ এবং আধুনিক দ্রুতগতির গাড়ি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান প্রমুখ।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে বাংলাদেশে বৈশ্বিক মহামারি করোনা সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই চরম সংকটকালে সমাজের সব অসহায় শ্রেণির মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের উদ্যোগের ফলে দেশে কোনও কর্মহীন, গৃহহীন, খাদ্যহীন মানুষ থাকবে না। ’

উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘পুলিশ ও জনগণের পারস্পরিক সহায়তার মাধ্যমে আমরা মাদক, সন্ত্রাসসহ সব ধরনের আইনবিরোধী কার্যক্রমমুক্ত একটি বাসযোগ্য সমাজ গড়তে সক্ষম হবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি