কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম শনিবার (১০অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
এসময় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







