শিশুকে মারধরের মামলায় পুলিশের স্ত্রীসহ ৩ জন কারাগারে!

নাটোর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২২:৫৯আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০০:২১

নাটোর  
নাটোর সদর উপজেলার হরিশপুর এলাকায় মূক প্রতিবন্ধী এক শিশুকে অবৈধভাবে আটক, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের মামলায় পুলিশের সাবেক এক কনস্টেবলের স্ত্রীসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর দুজন ওই পুলিশের শ্যালিকা ও শ্যালক। শনিবার বিকেলে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে নির্যাতনের শিকার হয় ওই প্রতিবন্ধী শিশু।

সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল্লাহ মামলার বরাতে জানান, শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর চেয়ারম্যান রোড এলাকার মোশারফ হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী শিশু জাভিদ হাসান (৭) রাস্তায় খেলা করছিল। এসময় তার হাতের  ক্রিকেট খেলার বলটি সাবেক পুলিশ কনস্টেবল হাবিবুল ইসলামের শ্যালিকা শিউলির বাড়িতে চলে যায়।  জাভিদ তার বলটি আনতে বাড়ির মধ্যে গেলে হাবিবুলের স্ত্রী শাহানা বেগম, বোন শিউলী ও ভাই সুজন তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে।

শিশুটির চিৎকারে গ্রামের লোকজন আহত অবস্থায় জাভিদকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।  বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ওই তিনজনকে আটক করে।

এ ঘটনায় শিশুর স্বজন মাহফুজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে ওই তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম