কলেজছাত্রীর ওপর হামলা মামলার আসামি জুবায়ের কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১৯:৫৬আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২০:০২

ছাত্রীর ওপর হামলা মামলার আসামি জুবায়ের  
ঝালকাঠিতে কলেজ ছাত্রীর ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামি কলেজ ছাত্র জুবায়ের আদনানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন নামঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ডিপ্লোমা শাখার ছাত্র জুবায়ের আদনান বেশ কিছুদিন ধরে ঝালকাঠি মহিলা কলেজের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় জুবায়ের তার ওপর ক্ষিপ্ত হয়। গত ২ অক্টোবর দুপুরে ওই ছাত্রীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায় সে। মারধরের এক পর্যায়ে ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেললে জুবায়ের পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই জুবায়ের আদনানকে আসামি করে থানায় মামলা করেন ওই ছাত্রী।

এরপর এ ঘটনায় জুবায়ের আদনানকে গ্রেফতারের দাবিতে গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অনশনে বসেন তিনি। পুলিশ আসামিকে গ্রেফতারের আশ্বাস দিলে অনশন ভাঙেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন