স্বপদে বহাল হলেন হাবিপ্রবির রেজিস্ট্রার

দিনাজপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ২৩:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২৩:২১

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)র স্বপদে বহাল হয়েছেন সদ্য বিদায়ী রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের শিক্ষক।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিযুক্ত অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ রাজিব হাসান স্বীয় বিভাগের মূল দায়িত্ব শিক্ষকতা ও গবেষণায় মনোনিবেশের জন্য তার ওপর অর্পিত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন। তার স্থলে প্রফেসর ফজলুল হককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদে নিযুক্ত করা হলো।

এর আগে গত ৬ অক্টোবর তারিখে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের প্রতি অনাস্থা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী ১৭ জন শিক্ষক লিখিতভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশাসনিক কর্মকর্তাদের কর্মবিরতি ঘোষণার পরেই ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিযুক্ত প্রফেসর ডা. ফজলুল হক, (মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগ)কে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ রাজিব হাসানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পযন্ত রেজিস্ট্রাররের দায়িত্বে নিযুক্ত করা হলো।

এ ঘটনায় রেজিস্ট্রার পদে নিয়োগপ্রাপ্ত প্রফেসর রাজিব হাসানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিরোধী পরিবারের সন্তান হওয়ার অভিযোগ আনে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রফেসর রাজিব হাসানের পদত্যাগ ও সেই সাথে সাবেক রেজিস্ট্রার ফজলুল হককে স্বপদে বহালের দাবি জানান।

অব্যাহতি প্রদানের বিষয়ে প্রফেসর রাজিব হাসান বলেন, উপাচার্যের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছিলাম। যেহেতু প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছিলেন। পরবর্তীতে উপাচার্যের সাথে ওই শিক্ষকদের ফলপ্রসু আলোচনা হওয়ায় তাদের সম্মানার্থে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আমার বাবা রাজাকার ছিলেন না, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। রেজিস্ট্রারের দায়িত্ব নেওয়ার পর আমার বাবার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

জানতে চাইলে প্রফেসর ফজলুল হক বলেন, নতুনভাবে রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণের চিঠি হাতে পেয়েছি। আশা করছি, আগামী রবিবার যোগদান করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ‍ উপাচার্য প্রফেসর ড মু. আবুল কাসেম বলেন, যে ধরনের অভিযোগের ভিত্তিতে শিক্ষকরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন তা ভিত্তিহীন। এটা এক ধরনের ভুল বোঝাবুঝি থেকে তারা করেছিল। গত রবিবার তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। পুনরায় রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হককে বৃহস্পতিবার থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে প্রফেসর রাজিব হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম