বোনের সতীনকে হত্যা করে ধরা পড়লো ভাই

নাটোর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ২৩:৫৩আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২৩:৫৮

নাটোরে আসামি ধরে এসপি লিটন কুমার সাহার প্রেস ব্রিফিং

বড়বোনের সংসার টিকিয়ে রাখতে দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে ধরা পড়েছে এক ব্যক্তি। তার নাম টুটুল। আদালতে স্বীকারোক্তি দিয়ে সে জানিয়েছে, এ ঘটনায় তার দুলাভাই আসাদুল জড়িত। আসাদুলই তার দ্বিতীয় স্ত্রী লাকিকে গলা টিপে হত্যা করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এসময় লালপুর থানার ওসি সেলিম রেজাসহ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার এসআই ফজলুল হক ও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, টুটুলের বোন সোনিয়ার সঙ্গে লালপুরের হাবিবপুর এলাকার সানোয়ারের ছেলে আসাদুলের বিয়ে হয় । তাদের সংসারে এক সন্তান রয়েছে। মাস ছয়েক আগে লাকি নামে এক বিবাহিতা নারীর সঙ্গে আসাদুলের বিয়ে বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের কারণে লাকি তার আগের ঘর ছাড়ে। এরপর আসাদুলকে বিয়ে করে সংসার পাতে।  কিন্তু, সে ঘর স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই লাকিকে তালাক দিয়ে আগের স্ত্রী সোনিয়ার কাছে ফেরে আসাদুল। তবে সেখানে থিতু না হয়ে  আবারও লাকিকে বিয়ে করে আসাদুল।  ফের তাকে ছেড়ে আগের স্ত্রীর কাছে চলে যায়। এ অবস্থায় লাকি তার বাবার বাড়িতে চলে যায়। এদিকে, বোন সোনিয়ার সংসার টেকাতে দুলাভাই আসাদুলকে লাকি বিমুখ হতে জবরদস্তি করে শ্যালক টুটুল।

তারা জানান,  এরপর লাকিকে হত্যার পরিকল্পনা করে টুটুল ও আসাদুল। এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর বিকেলে ঈশ্বরদী বাইপাস এলাকায় টুটুল,আসাদুল ও লাকি দেখা করে। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তারা পাশের এলাকা লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ডহরশৈল গ্রামের আফজালের লিচু বাগানে যায়। এসময় আসাদুল লাকিকে ধাক্কা দিয়ে গলা চিপে ধরে আর টুটুল হাত ধরে রাখে। লাকির মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। পরদিন সকালে লাশ উদ্ধারের পর চৌকিদায় রতন কুমার বাদী হয়ে মামলা দায়ের শেষে বেওয়ারিশ হিসেবে নাটোরে দাফন হয় লাকি। অপরদিকে, মামলা সূত্রে পুলিশের চারটি টিম মাঠে নামে। মরদেহের ফিঙ্গার প্রিন্টসহ সিআইডি ও এনআইডি সফটওয়্যার ব্যবহার করে লাকির পরিচয় নিশ্চিত করে পুলিশ ৷ এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর ভোরে পুলিশ মাগুড়া জেলার সদর উপজেলার শিমুলের ঢাল এলাকার নির্মাণাধীন ভবনের লেবার শেড থেকে রাজমিস্ত্রির সহকারী টুটুলকে গ্রেফতার করে। এরপর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি আসাদুলকে গ্রেফতারে অভিযান চলছে।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম