নাটোরে বিশেষ ডিভাইসে সেন্সরযুক্ত সাদাছড়ি হস্তান্তর

নাটোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ০০:৫২আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০০:৫৯

বিশ্ব নাটোর সাদা ছড়ি দিবসে ডিভাইসযুক্ত ছড়ি হস্তান্তর করছেন জেলা প্রশাসক।

দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের নিরাপত্তা আরও নিশ্চিত করতে এবার বিশেষ ডিভাইসে সেন্সরযুক্ত সাদাছড়ি হস্তান্তর করা হয়েছে। জেলার মোট ১০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে এই সাদাছড়ি দেওয়া হয়।

জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক শাহ রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক শাহ রিয়াজ জানান, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও জানান, নতুন সংযোজিত স্মার্ট সাদাছড়িতে থাকা বিশেষ ডিভাইসের সেন্সর ও ভাইব্রেশন দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের পথকে সুগম করবে। দৃষ্টি প্রতিবন্ধীরা এই ছড়ি নিয়ে স্বাভাবিক চলাচলের সময় উঁচু-নিচু জায়গার কারণে কোনও প্রতিবন্ধকতার সম্মুখীন হলে ওই বিশেষ ডিভাইস সেন্সরের মাধ্যমে ছড়িতে ভাইব্রেশন সৃষ্টি করবে। এর মাধ্যমে ওই প্রতিবন্ধী চলাচলে সতর্ক হয়ে পথ পরিবর্তন করতে পারবেন।

এই স্মার্ট সাদাছড়ি প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় আরও একধাপ এগিয়ে চলা বলেও দাবি করেন তিনি।

জেলা প্রশাসক শাহরিয়াজ সাদাছড়ি হস্তান্তর পূর্ব আলেচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সমাজ সেবা অধিদফতরের উপ পরিচালক মো মোস্তাফিজুর রহমান ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের