সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

সাভার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ০০:২৮আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৮:১৭

সাভার সাভারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) নির্যাতনের শিকার নারীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার দুপুরে বিরুলিয়া এলাকার সামাইর গ্রামের সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)।

গৃহবধূ ও পুলিশ জানায়, ওই গৃহবধূ বাসাবাড়িতে কাজ করার সুবাদে রাজুর সঙ্গে পরিচয় হয়। রাজু তাকে প্রায়ই তাদের বাড়িতে বেড়াতে আসতে বলতো। এরই সূত্র ধরে গত শুক্রবার গৃহবধূ ওই বাড়িতে বেড়াতে গেলে রাজু ও অপর এক যুবক একটি কক্ষে তাকে আটকে রেখে ধর্ষণ করে।

এ সময় গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে রাজু ধারালো ব্লেড দিয়ে ওই নারীর গলায় জখম করে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে গৃহবধূকে উদ্ধার ও দুই যুবককে আটক করে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম