ডিইপিজেডে কারখানায় আগুন

সাভার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ০২:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৭:২৫

অগ্নিকাণ্ড (ফাইল ছবি) আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের প্যাক্সার বাংলাদেশ -২ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করলেও, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।

তবে প্রাথমিকভাবে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি।

তিনি আরও বলেন, রাত ১১ টার দিকে ডিইপিজেডের নতুন জোনে একটি কারখানার ৫ তলা ভবনের ২য় তলার গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার থেকে আরও দুটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। তবে আগুন দ্বিতীয় তলা থেকে নিচ তলায় ছড়িয়ে পড়লে আরও দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি