নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ০১:৪১আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০১:৪৩

পানিতে ডুবে গেছে শিশু

নেত্রকোনায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার পুত্র আমীর হামজা (৬) ও তারই প্রতিবেশী হবি মোড়লের পুত্র সানি (৫) রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে খেলা করার সময় সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। এরই এক পর্যায়ে পরিবারের লোকজন পুকুরে তাদের লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের শামীম কবির খান রেনু মিয়ার বাক প্রতিবন্ধী শিশু তোয়া আক্তারের (৬) লাশ রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে।

মৃতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ছত্রকোনা গ্রামের বাক প্রতিবন্ধী শিশু কন্যা তোয়া আক্তার অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রবিবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তাকে বিছানায় দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ আহমেদ কবীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী